ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৪ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে ছেলের জানাজার এক ঘণ্টা পর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

​মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের জানাজা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই শোক সইতে না পেরে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই পরিবারের পরপর দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
​শনিবার বেলা ১১টার দিকে ইলিয়াস ফকিরের জানাজা সম্পন্ন হয়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধা মা হাসিনা বেগম। জানাজা শেষ হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাঁকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ আসর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
​এদিকে, একই পরিবারের মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০