ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৭ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে —- পটুয়াখালীতে বিএনপি’র দুই গ্রুপে পৃথক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধিঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপে উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী পটুয়াখালী -১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এর নেতৃত্বে বেলা ১১ টায় ঝাউতলা থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে পিডিএসএ মাঠ হয়ে নিউমার্কেট, নতুনবাজার সদর রোড, মহিলা কলেজ, পৌরসভা মোড়, কাজীপাড়া রোড ঘুরে এমপি আলতাফ হোসেন চৌধুরী বাসার সামনে গিয়ে র‍্যালী শেষ হয়। র‍্যালীর শুরুতে যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাকসুদ আহমেদ বায়জীদ পাননা মিয়া ও অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম।

অপরদিকে বেলা সাড়ে ১১ টায় পিডএসএ মাঠ থেকে

জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারন সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে নিউমার্কেট, থানাপাড়া রোড, নতুন বাজার, সদর রোডে হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে র‍্যালী শেষ করে।

এ অংশে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় র‍্যালী পূর্ব ৭ নভেম্বরের ঘটনা বিষয়ক ও দিবস পালনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারন সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু।

এর আগে সকালে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এঁর প্রতিকৃতিতে দুই গ্রুপে পৃথক পৃথক ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য র‍্যালী দুটিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী অংশগ্রহন করেন।

উভয় গ্রুপের বক্তারা পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০