ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৭ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ‘বিদায়’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা

বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘বিদায়’।

বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘বিদায়’। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও, এবার এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে চাইলেও, এর প্রযোজক শাহরিন আক্তার সুমি বলছেন অন্য কথা।

প্রযোজক জানান, আসছে দুর্গা পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে। সুমি বলেন, ‘সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি। ঈদের পরে সেই শুটিং করে এরপর আসন্ন পূজায় আসব।’ গণমাধ্যমে তিনি আরও বলেন, ‘চেষ্টা করছি ঈদের বাইরে আসার। কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া উচিত। সেই চিন্তা থেকে ভাবলাম, আমরা শুরু করি। ঈদের পর সামনে দুর্গা পূজা আছে, সে সময়ই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

এদিকে প্রযোজক পূজায় আসার পরিকল্পনা করলেও, পরিচালক চাচ্ছেন ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, গতকালও রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনেমাটির শুটিং হয়েছে।

সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইলে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি তো ঈদে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আজকেও (গতকাল) এয়ারপোর্টে শুটিং করছি। এখন একটা বিশেষ দৃশ্যের জন্য বিমান প্রয়োজন, সেই বিমানের মধ্যে গোলাগুলির দৃশ্য থাকবে। বিমানের জন্য অনুমতি পাচ্ছি না। সেট বানিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এবং সেটা মজা হবে না।

আমার একদম অরিজিনাল বিমান লাগবে, শুধু এটার জন্য অপেক্ষা করছি। এটা শুট করতে মাত্র এক দিন লাগবে, যদি এটা করে ফেলতে পারি, তাহলে আমার আর কোনো চিন্তাই নেই। বাকি সবকিছু ওভাবেই পরিকল্পনা করা আছে, ঈদে আসতে পারব, এমনকি কোনো সমস্যা হবে না।’

এর আগে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন মেহেদী হাসান হৃদয়। পরে সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার তার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে।

‘বিদায়’ সিনেমার গল্প গড়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন ও বাস্তবতা কেন্দ্র করে। এতে বাপ্পারাজ ও দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ

  •  #NewsDBN
  •  বাপ্পারাজ
  •  দীঘি

NewsDBN

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১

পেশাদার_চোর_জাকির_গ্রেফতার

২

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পি”স্তল, ০৭ রা”উন্ড গু”লি ও ৩৬,০০০ পিস ইয়া”বা উ”দ্ধার; পিকআপসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

৩

২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার

৪

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগে বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

৫

একটা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

৬

খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

৭

এই কলম গুলো রাস্তাঘাটে কোথাও পড়ে থাকতে দেখলে দয়া করে কেউ তুলবেন না। কলম গুলিতে বোম ফিটিং করা আছে। আর যত পারবেন পোস্টটি শেয়ার করুন। বাংলাদেশকে সুরক্ষিত রাখা প্রত্যেকটি বাংলাদেশীদের দায়িত্ব। ঘরের প্রতিটি বাচ্চাকে সচেতন করুন।

৮

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

৯

ব্রিজের রেলিং না থাকায় শিশু পানিতে পড়ে মৃত্যু হয়

১০

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

১১

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

১২

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৩

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

১৪

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায়

১৫

ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

১৬

ঈদে নতুন জামা কিনে” ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

১৭

‎🌙 পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙

১৮

ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না

১৯

ছাগল কিনলেই হাজার টাকা ‘চাঁদা’, ভাগ পাওয়ার দাবি নাকচ পুলিশের।

২০