ব্রেকিং নিউজ
মোঃ জিয়াউর রহমান
৮ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

 

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার নতুন ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও মাওলানা সাখাতউল্লাহর সঞ্চারনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির নবাগত সভাপতি মো: জাহিদুল ইসলাম।
সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো: জাহিদুল ইসলাম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিন পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা থাকলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব।”
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নজর রাখা, নিয়মিত প্রতিষ্ঠানে পাঠানো এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদেরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানান। এসময় নবাগত সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ছবির ক্যাপশন:
সাতক্ষীরা আইনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন গভর্নিং বডির নবাগত সভাপতি মো: জাহিদুল ইসলাম। পাশে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ও শিক্ষকবৃন্দ।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৮/১০/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

১

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

২

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

৩

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

৪

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায়

৫

ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

৬

ঈদে নতুন জামা কিনে” ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

৭

‎🌙 পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙

৮

ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না

৯

ছাগল কিনলেই হাজার টাকা ‘চাঁদা’, ভাগ পাওয়ার দাবি নাকচ পুলিশের।

১০

আদ-দ্বীনে রাতভর কী ঘটেছে, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

১১

চুমুতে কি সত্যিই কমে ওজন? কী বলছে গবেষণা ও চিকিৎসাবিজ্ঞান

১২

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?

১৩

গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না, দাবি মন্ত্রীর

১৪

ঈদুল আজহার পালনীয় বিধান

১৫

সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

১৬

উত্তরের পথে যানজট-বৃষ্টিতে ভো’গান্তি

১৭

চকরিয়ায় বিকল হওয়া নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা

১৯

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

২০