ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপুল উৎসাহ উদ্দীপনায় —– মরিচবুনিয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ‘মিনি ফুটবল’ প্রতিযোগীতা অনুষ্ঠিত

 

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,পটুয়াখালী প্রতিনিধিঃ মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে “ক্রীড়াই শক্ত-ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল” এ শ্লোগান নিয়ে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী সদর উপজেলার ১০ নং মরিচবুনিয়া ইউনিয়নে।

শনিবার(১৪ নভেম্বর) বিকেলে ১৯১ নং দক্ষিন মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তারন্যের আলো যুব সংঘ আয়োজনে এ মিনি ফুটবল প্রতিযোগিতায় টাইব্রেকারে মাদারবুনিয়া সেকান্দার আলী স্মৃতি সংসদকে মাত্র একটি গোল করে মরিচবুনিয়া বিজয় একাদশ চ্যাম্পিয়ন হয়। এ বিজয়ী দলের মিরাজুল হক গোলটি করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হন একমাত্র গোলদাতা মিরাজ।

খেলা শেষে মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মিঠু মৃধা এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সাপ ট্রুফি তুলে দেন মরিচবুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান মরিচবুনিয়া ঐক্য ও উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট মাকসুদ আহমেদ হাবিব মৃধা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফজলুর রহমান কালডি মৃধা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আব্দুল কাদের খান, সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মামুন মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. বশার মাদবর, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক মাদবর, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন প্যাদা, ৬ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. খবির উদ্দিন আকন, ইউপি সদস্য হোসাইন মেম্বরসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ।

মিনি ফুটবল প্রতিযোগীতায় শত শত দর্শকের সমাগম ঘটে। খেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়।

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি অ্যাডভোকেট মাকসুদ আহমেদ হাবিব মৃধা বলেন খেলাধূলার মাধ্যমে ছাত্র ও যুবকদের মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে নিরাপদে রাখতে খেলা ধূলার বিকল্প নাই। খেলা ধূলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি।

উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মনির ও ধারা বিবরনিতে ছিলেন মো. বাইজিদ হাসান। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০