ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২০ অক্টোবর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেছেন, নির্বাচিত হলে কৃষকদের সারের সমস্যা সমাধানে সংসদে গিয়ে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট পাকা করা, মাদক নির্মূল এবং ঠাকুরগাঁও শহরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, কয়েক দিন আগে এ আসনের মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। ভুল্লী-রুহিয়াকে উপজেলা করা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এসব উন্নয়নকাজ সামনের দিকে এগিয়ে নিতে একজন সংসদ সদস্য প্রয়োজন। এ জন্য তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।
কৃষকদের সমস্যা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার কৃষকেরা সারের সংকটে ভুগছেন। নির্বাচিত হলে সংসদে গিয়ে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন। একই সঙ্গে এলাকার যেসব রাস্তা এখনো চলাচলের অনুপযোগী, সেগুলো পাকা করার প্রতিশ্রুতি দেন তিনি।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মির্জা ফয়সল আমিন বলেন, হিন্দু-মুসলিমসহ বাংলাদেশের সব মানুষকে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ও নাগরিক সুবিধা ভোগ করবেন। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না—এমন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি জানান, এলাকার একটি মন্দিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।
মাদক সমস্যাকে এলাকার অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁও থেকে মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এ ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতিও মাদক বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ঠাকুরগাঁও শহরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মির্জা ফয়সল আমিন বলেন, শহরের চারপাশ দিয়ে একটি রিং রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কটি বাইপাস হিসেবে কাজ করবে এবং বিভিন্ন উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওকে একটি সুন্দর, আধুনিক ও নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে তাঁর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শহর নির্মাণের ক্ষেত্রে জনগণের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখা, কৃষকদের সমস্যা সমাধান, মাদক নির্মূল ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার জন্য তাঁকে নির্বাচিত করার সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০