ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
১৭ মে ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে শিক্ষার্থী

মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোরশেদ প্রামানিক নামের এক কিশোর।

জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক পরীক্ষার্থী।  এক দিকে মায়ের চির বিদায়ের স্তব্ধতা,  অন্যদিকে নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই।  সব শোক বুকে চেপে,  বাড়িতে মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোরশেদ প্রামানিক নামের এক কিশোর।

গতকাল শনিবার দিবাগত রাতে মায়ের মৃত্যুর পর আজ রোববার সকালে ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে। মোরশেদের এই অদম্য মানসিকতা এবং দায়িত্ববোধ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো এলাকায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়াইল ইউনিয়নের মাটি হাঁস গ্রামের মহসিন আলী প্রামানিকের ছেলে মোরশেদ প্রামানিক। সে বিনাই জসীম উদ্দীন মেমোরিয়াল বিদ্যা নিকেতনের ছাত্র। তার মা আছমা বিবি পারুল (৪৩) দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মায়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে যখন মাতম চলছে, তখন নিজের ভবিষ্যৎ আর কর্তব্যের টানে অশ্রু ভেজা চোখে পরীক্ষার হলের দিকে রওনা হয় মোরশেদ। সকাল ৯টায় নির্ধারিত সময়ে ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে।

ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের হল সুপার মো. আবু তাহের আকন্দ জানান, মোরশেদের চোখে-মুখে মায়ের হারানোর স্পষ্ট ছাপ ছিল। তবে সে অত্যন্ত ধৈর্যের সাথে পরীক্ষা শেষ করেছে। তার এই কঠিন সময়ে কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সব ধরনের মানসিক সহযোগিতা দেওয়া হয়েছে।

মায়ের মরদেহ বাড়িতে রেখে মোরশেদের পরীক্ষায় বসার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী এবং স্থানীয়দের মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গ্রামের বাসিন্দারা জানান, জীবনের এত বড় বিপদেও মোরশেদ যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অভাবনীয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদের পরীক্ষা শেষ হওয়ার পর রোববার দুপুরের দিকে জানাজা শেষে তার মায়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১

পেশাদার_চোর_জাকির_গ্রেফতার

২

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পি”স্তল, ০৭ রা”উন্ড গু”লি ও ৩৬,০০০ পিস ইয়া”বা উ”দ্ধার; পিকআপসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

৩

২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার

৪

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগে বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

৫

একটা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

৬

খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

৭

এই কলম গুলো রাস্তাঘাটে কোথাও পড়ে থাকতে দেখলে দয়া করে কেউ তুলবেন না। কলম গুলিতে বোম ফিটিং করা আছে। আর যত পারবেন পোস্টটি শেয়ার করুন। বাংলাদেশকে সুরক্ষিত রাখা প্রত্যেকটি বাংলাদেশীদের দায়িত্ব। ঘরের প্রতিটি বাচ্চাকে সচেতন করুন।

৮

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

৯

ব্রিজের রেলিং না থাকায় শিশু পানিতে পড়ে মৃত্যু হয়

১০

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

১১

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

১২

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৩

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

১৪

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায়

১৫

ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

১৬

ঈদে নতুন জামা কিনে” ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

১৭

‎🌙 পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙

১৮

ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না

১৯

ছাগল কিনলেই হাজার টাকা ‘চাঁদা’, ভাগ পাওয়ার দাবি নাকচ পুলিশের।

২০