ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৯ এপ্রিল ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু পরিবারের দাবি হার্ট অ্যাটাক

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বজ্রপাতে সাব্বির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কালিন্দী ইউনিয়নের পটকাজোড় ঘাট বুড়িগঙ্গা নদীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির জিয়ানগর মদিনানগর গ্রামের জলিল বাবুর্চির ছেলে।

ঘটনায় নৌকার মাঝি রাসেল (৪৫) গুরুতর আহত হন। এছাড়া নৌকায় থাকা আরও দুইজন সামান্য আহত হয়েছেন।

আহত মাঝি রাসেল জানান, সকালে তিনি কামরাঙ্গীরচর ঘাটে বৃষ্টির কারণে বসে চা পান করছিলেন। এ সময় সাব্বির তাকে নৌকা ছাড়তে চাপ দেন। পরে নৌকাটি পটকাজোড় ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা সাব্বির নৌকার ওপর ঢলে পড়েন। এ সময় তার নিজের শরীরেরও এক পাশ অবশ হয়ে যায়। পরে এক হাতে নৌকা চালিয়ে তীরে ভিড়ালে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভাই দাবি করেন, তার ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাক্তারি পরিক্ষায়ও হার্ট অ্যাটাকের কথা বলেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন  সাব্বির বজ্রপাতের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে।

 

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, বিষয়টি তার জানা নেই এবং পরিবারের পক্ষ থেকে কেউ এখনো পুলিশকে অবহিত করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১

পেশাদার_চোর_জাকির_গ্রেফতার

২

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পি”স্তল, ০৭ রা”উন্ড গু”লি ও ৩৬,০০০ পিস ইয়া”বা উ”দ্ধার; পিকআপসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

৩

২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার

৪

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগে বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

৫

একটা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

৬

খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

৭

এই কলম গুলো রাস্তাঘাটে কোথাও পড়ে থাকতে দেখলে দয়া করে কেউ তুলবেন না। কলম গুলিতে বোম ফিটিং করা আছে। আর যত পারবেন পোস্টটি শেয়ার করুন। বাংলাদেশকে সুরক্ষিত রাখা প্রত্যেকটি বাংলাদেশীদের দায়িত্ব। ঘরের প্রতিটি বাচ্চাকে সচেতন করুন।

৮

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

৯

ব্রিজের রেলিং না থাকায় শিশু পানিতে পড়ে মৃত্যু হয়

১০

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

১১

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

১২

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৩

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

১৪

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায়

১৫

ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

১৬

ঈদে নতুন জামা কিনে” ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

১৭

‎🌙 পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙

১৮

ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না

১৯

ছাগল কিনলেই হাজার টাকা ‘চাঁদা’, ভাগ পাওয়ার দাবি নাকচ পুলিশের।

২০