

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট উপায়ে ওকে মেরে ফেলা হয়েছে। কি অপরাধ ছিল? এ কোন সমাজে আমরা বাস করছি। আইয়ামে জাহিলিয়ার যুগে কন্যা সন্তানদের জীবিত পুতে রাখা হতো। কোন পাশবিক নির্যাতন তো হতো না তার উপর। আজ আমি, আমার মা, আমার মেয়ে, নারী জাতি, কেউ কোথাও নিরাপদ না।
সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে, তাই এই নিষ্পাপ মেয়েটির নৃশংস ও লোম হর্ষক হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া(মাছুয়াখালী)গ্রামের মো: জামাল হোসেনের দশম শ্রেণীতে পড়ুয়া যুথী নামের মেয়েটাকে শেষ পর্যন্ত তোরা এমনিভাবে কষ্ট দিয়ে মেরে ফেললি। ২ /৩ দিন ধরে মেয়েটা নিখোঁজ ছিলো। আজ সকালে বাড়ীর দক্ষিণ পাশে নির্জন বাগানে মেয়েটির লাশ পাওয়া গেছে। ওর এডমিট কার্ডসহ যাবতীয় কাগজপত্র ও ফাইল পাশেই পড়ে থাকতে দেখা গিয়েছে। ওর বাবাই প্রথমে ওকে এলোমেলো কাপড়চোপড় অবস্থায় দেখতে পায়। সাথে সাথে একটি চিৎকার দিয়ে ওর বাবা বেহুঁশ হয়ে পড়ে। ওর বাবা, মা ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকাবাসীসহ বাবা মা ও শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা প্রকৃত অপরাধী যেন শাস্তি পায় এবং আর কোন বাবা মায়ের কোল যেন এমনি করে খালি না হয়। আল্লাহ তুমি পরিবারটাকে হেফাজতে রেখো, আমিন ছুম্মা আমিন।
মন্তব্য করুন