ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৩০ অক্টোবর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও

মো: আল-মাহফুজ শাওন

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের পাশে দুবাই বাংলাদেশ সিমেন্ট কোম্পানির একটি ডিপো ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ডিপোর সীমানাপ্রাচীরের ভেতরে শতাধিক বন্য হরিণ আটকে রেখে অবৈধভাবে লালন-পালন করা হচ্ছে। শুধু তাই নয়, রাতের আঁধারে এসব হরিণের মধ্য থেকে বেছে বেছে জবাই করে মাংস বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

একই সঙ্গে ডিপো নির্মাণের জন্য সরকারি রেকর্ডভুক্ত গুরুত্বপূর্ণ ‘ঠালনতলা খাল’ দখল ও ভরাটের অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ডিপোর ভেতরে গোপনে হরিণ আটকে রেখে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। গভীর রাতে ব্যক্তিগত গাড়িতে করে হরিণ বের করে মোংলার নির্দিষ্ট স্থানে নিয়ে জবাই করা হয়। পরে গোপনে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় সেই মাংস।

অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা ডিপোতে গেলে প্রধান ফটকেই বাধার মুখে পড়েন। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ভেতরে হরিণ থাকার বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিকদের প্রবেশে বাধা দেন।

তবে বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিপোর ভেতরে হরিণ পালনের বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানান তিনি। সরকারি খাল ভরাট কিংবা খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, ডিপোসংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল দখল ও ভরাটের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, একসময় খালটি এলাকার কৃষিকাজ ও পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু খাল ভরাট এবং এর ওপর পাকা গেট নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষিজমিতে পানি প্রবেশ ও স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি মৎস্য খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় জামায়াত যুব বিভাগের নেতা মোহাম্মদ খলিলুল্লাহ বলেন, কোম্পানির ভেতরে শতাধিক হরিণ বন্দি করে রাখার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত এসব বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করতে হবে। একই সঙ্গে সরকারি খাল দখলমুক্ত করে কৃষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মোঃ রাজু শেখ, প্রীতিস ও মাছচাষি মনি বলেন, খাল ভরাটের কারণে এলাকার কৃষি ও মৎস্য খাত হুমকির মুখে পড়েছে। হরিণ পালনের বৈধ অনুমতি থাকলে তা আইন মেনে পরিচালনা করতে হবে। আর অনুমতি না থাকলে অবৈধভাবে বন্যপ্রাণী আটকে রাখা ও জবাইয়ের কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে দুবাই বাংলাদেশ সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হরিণ চাষ বা লালন-পালন সম্পূর্ণ নিষিদ্ধ। রামপাল উপজেলা এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত। সেখানে হরিণ পালন, জবাই কিংবা মাংস বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।

একদিকে শতাধিক বন্য হরিণ বন্দি রাখার অভিযোগ, অন্যদিকে সরকারি খাল দখলের অভিযোগ—রামপালের এই ঘটনায় এখন এলাকাবাসীর প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কবে দৃশ্যমান হবে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০