ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৭ অক্টোবর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে ২৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ ও সবক প্রদান

 

মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে সুবাহী মক্তবসমূহের ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ, সবক প্রদান, কুরআন মুখস্থ প্রতিযোগিতার সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বান্দরবান সদরের হোটেল হিলটনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, ঢাকার কেন্দ্রীয় কর্মকর্তা হযরত মাওলানা জাবের সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পার্বত্য চট্টগ্রাম জোনের জিম্মাদার মাওলানা আব্দুল মালেক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাওলানা আবুল কালাম, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী,
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, বাংলাদেশ তাঁত বোর্ডের বান্দরবান লিয়াজোঁ অফিসার মো. মিল্টন আলী, হোটেল হিলটনের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক মো. আবু ছালেহ, মাওলানা জমির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান আইম্মা ও উলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন।
অনুষ্ঠানটি আয়োজনে দায়িত্ব পালন করেন মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন ও মাওলানা আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন শিক্ষার প্রসার ঘটলে সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

তাঁরা আরও বলেন, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই পবিত্র কুরআন শিক্ষায় আগ্রহী করে তুলতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ ও সবক প্রদান করা হয়। পাশাপাশি দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০