ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৮ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের দেখানো হলো সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল

সাগর আহমেদ জজ,
নেত্রকোনা প্রতিনিধি:
‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবনের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) মদন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে দুপুর ১টায় মদন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা এবং সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের। তিনি বলেন, সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে খাবার তৈরি ও গ্রহণের আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক মো. মুখলেছুর রহমান, মদন থানার তদন্ত কর্মকর্তা ওসি অসীম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডা. তায়েব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হাবিব, মদন জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ ইবনে আজিজ, উপজেলা প্রকৌশলী মো. আরিফউল্লাহ, উপজেলা আনসার কর্মকর্তা প্রণেতোষ ঘোষ, ১ নম্বর কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজাদ এবং ৮ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের সামনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার ছয়টি ধাপ হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলাই বিশ্ব হাত ধোয়া দিবসের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস পরিবার ও সমাজকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

২

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৩

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৪

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৫

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৬

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৭

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৮

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৯

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১১

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১২

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৩

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৫

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৭

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৯

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

২০