ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৩ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ৫ টি বাস থেকে ১৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাটকা ও শাপলাপাতা মাছ জব্ধ

 

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,
পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে যাত্রীবাহী পাঁচটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসগুলো থেকে ২১০ কেজি নিষিদ্ধ শাপলাপাতা মাছ এবং ১ হাজার ১৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছের মোট পরিমাণ ১ হাজার ৩৬০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

অভিযান শেষে সংশ্লিষ্ট বাসগুলোর চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়। পরে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছের মধ্যে জাটকা সদর উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অন্যদিকে জেলা বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে নিষিদ্ধ শাপলাপাতা মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা নিধন প্রতিরোধ এবং নিষিদ্ধ জলজ প্রাণীর অবৈধ পরিবহন বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান ও নজরদারি জোরদার করা হবে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১১

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

১২

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

১৩

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

১৪

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

১৫

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১৬

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

১৭

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১৮

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১৯

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০