ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৪ নভেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর

 

মুহাম্মদ হ্যালো আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি।
বুধবার (৪ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্বভার অর্পণ করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু নবনির্বাচিত সভাপতি মো. নাছিরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

একই সঙ্গে বিদায়ী সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী নতুন সাধারণ সম্পাদক এন এ জাকিরের হাতে দায়িত্ব তুলে দেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ অন্যান্য পদেরও দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যগন ও নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু তাঁর কার্যকালের অভিজ্ঞতা স্মরণ করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন নতুন কমিটি সবার সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও এগিয়ে নিয়ে যাবে।

নবনির্বাচিত সভাপতি মো নাছিরুল আলম তাঁর বক্তব্যে বলেন প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যকে বজায় রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করে যাবে।

সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী হয়ে আগামী দুই বছরের জন্য যারা দায়িত্বে এসেছেন:
সভাপতি নাছিরুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এন এ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক (ইসা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

১

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

২

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৩

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

৪

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

৫

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

৬

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

৭

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

৮

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

৯

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১০

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১১

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৪

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

১৫

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

১৬

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

১৭

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

১৮

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১৯

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২০