ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার

 

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তাঁরা বান্দরবান সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদ্‌যাপন পরিষদ ও সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০