ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২২ অক্টোবর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন

 

মুহাম্মদ,আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়ে ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উৎসব আয়োজন নিয়ে দুটি কমিটির মতবিরোধের কথা তুলে ধরে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার ২২অক্টোবর সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা উৎসব উদযাপন পরিষদের সভাপতি উচ নু মং মার্মা। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে জেলায় বিদ্যমান দুটি কমিটির মধ্যে মতবিরোধ নিরসনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় সমন্বিতভাবে উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অপর পক্ষ সমন্বিত সিদ্ধান্তে সম্মত না হওয়ায় একই উৎসবকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি পালনের পরিস্থিতি তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ অক্টোবর থেকে শুরু হওয়া আয়োজন চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ২১ অক্টোবর বিকেল ৩টায় হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ অক্টোবর সকাল ৫টা ৩০ মিনিটে কমলং থেকে রাজা মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই দিন বিকেল ৩টায় দায়ক-দায়িকা ও সর্বসাধারণের পূজা-অর্চনার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা অনুষ্ঠিত হবে।

২৬ অক্টোবর বিকেল ৪টায় পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। রথযাত্রাটি রাজগুরু বৌদ্ধবিহার (খংওয়াক্যং) ও উজানী পাড়া রাজগুরু বৌদ্ধবিহার (থিহ্যইক্যং) অভিমুখে পরিচালিত হবে। সেখানে দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা পূজা-অর্চনা করবেন। পরে পাড়া ও শহর প্রদক্ষিণ শেষে উজানী পাড়া বৌদ্ধবিহারে রথ উৎসবের মধ্য দিয়ে রথযাত্রা শেষ হবে।

এ ছাড়া সংবাদ সম্মেলনে দেওয়া কর্মসূচির তথ্যে ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলন এবং সন্ধ্যা ৭টায় বিভিন্ন পাড়ার অংশগ্রহণে ঐতিহ্যবাহী পিঠা তৈরির উৎসব আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং উৎসব উদযাপন পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলন থেকে উৎসবের সার্বিক সফলতা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে বান্দরবানের ঐতিহ্যবাহী উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০