
নিজস্ব প্রতিনিধি
সোমবার (৯ নভেম্বর) আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় হাজীবাড়ি জামে মসজিদের সামনে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. রিয়াদ হোসেন (২০), পিতা: মো. সোবাহান মাতুব্বর, সাং: চন্দ্রা।
২. মো. আরাফাত ইসলাম (২০), ডাকনাম: অমি, পিতা: মো. সোহেল মল্লিক, সাং: খোন্তাকাটা, ২ নম্বর ওয়ার্ড, আমতলী পৌরসভা।
আমতলী থানার এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী থানা, বরগুনা।
মন্তব্য করুন