ব্রেকিং নিউজ
মোঃ জিয়াউর রহমান
১২ অক্টোবর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৬ হাজার মিটার দৈর্ঘ্যের ৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নির্দেশনা ও উপস্থিতিতে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস উপস্থিত ছিলেন।

অভিযান শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের বংশবিস্তার নিশ্চিত করা এবং নদীর মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ রক্ষায় নিয়মিত নজরদারি ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মৎস্যসম্পদের সুরক্ষা এবং ইলিশের প্রজনন মৌসুমে নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

১

পটুয়াখালীর প্রবীন সাংবাদিক নিখিল চ্যাটার্জি আর নেই, সৎকার সম্পন্ন

২

যশোরের মেয়ে জান্নাতুল তাজমীনের ম’র’দে’হ উদ্ধার কুমিল্লায়।

৩

নরম জেলি, রাসায়নিক পদার্থ দিয়ে চায়নাদের মতো প্লাস্টিকের ডিম তৈরীর গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৪

ই’য়া’বা সহ দুই নারী কে ধ’রছে পু’লিশ। তাদের কলেজ ব্যাগ থেকে বিপুল পরিমাণ ই’য়া’বা উদ্ধার করছে প্র’শাসন।মেয়ে দুইটা এখন পু’লিশ হে’ফাজতে আছে।

৫

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড

৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় এসআরবি-০৮ কর্তৃক বাসচালক গ্রেফতার

৭

ঢাকা মেট্রোপলিটন মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁ’জা সহ একজন মা’দক ব্য’বসায়ী গ্রে’ফতার।

৮

মেহেরপুরে শিশু অধিকার সপ্তাহ ও শিশু অধিকার দিবস ২০২৬ উদ্‌যাপন

৯

নড়াইলে প্রাইভেট কার থেকে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ, আটক -১

১০

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

১১

ব্রাহ্মণ পাড়া থানা পুলিশের সফল অভিযান ৩৬ গা’জা উদ্ধার করেন

১২

মাদক ব্যবসায়ী মো: মোশারেফ হোসেন @ মোশারফ হোসেন (৩৮) পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার।

১৩

খুলনা আদ-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে যান্ত্রিক ত্রুটি, নবজাতকদের নিয়ে ছুটছেন স্বজনেরা

১৪

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

পেশাদার_চোর_জাকির_গ্রেফতার

১৬

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পি”স্তল, ০৭ রা”উন্ড গু”লি ও ৩৬,০০০ পিস ইয়া”বা উ”দ্ধার; পিকআপসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

১৭

২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার

১৮

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগে বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

১৯

একটা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

২০