ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২০ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনের কোলে ইতিহাস-ঐতিহ্যের জনপদ কয়রা, সম্ভাবনা আছে থমকে উন্নয়ন

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, অন্যদিকে নদী-খাল, প্রাচীন স্থাপনা আর বৈচিত্র্যময় জনজীবন। এর মাঝেই প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে খুলনার উপকূলীয় জনপদ কয়রা। ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ উপজেলা সম্ভাবনার দিক থেকে পিছিয়ে নেই। কিন্তু নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, সুপেয় পানির সংকট এবং উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রতা সেই সম্ভাবনাকে বারবার বাধাগ্রস্ত করছে। একদিকে পর্যটনের অপার সুযোগ, অন্যদিকে মানুষের জীবন-জীবিকার অনিশ্চয়তা—সব মিলিয়ে কয়রা যেন সম্ভাবনা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি।
ইতিহাসের পাতায় কয়রা, ছড়িয়ে আছে প্রাচীন নিদর্শন
সুন্দরবনসহ ১ হাজার ৭৭৫ দশমিক ৪১ বর্গকিলোমিটার আয়তনের কয়রা খুলনা জেলার অন্যতম বৃহৎ উপজেলা। সুন্দরবন বাদে মূল জনবসতিপূর্ণ এলাকার আয়তন ২৬৩ দশমিক ১২ বর্গকিলোমিটার। সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এ জনপদ কপোতাক্ষ, শাকবাড়িয়া, শিবসা ও আড়পাঙ্গাশিয়া নদীবিধৌত।
কয়রার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় নয় গম্বুজ মসজিদ। সুলতানি আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদকে ঘিরে রয়েছে নানা ঐতিহাসিক বর্ণনা। প্রচলিত তথ্য অনুযায়ী, হযরত খানজাহান আলীর (রহ.) অনুসারী বোরহান খাঁ ওরফে বুড়ো খাঁর সময়কালে মসজিদটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়।
তবে কয়রার ইতিহাসের আরেক সমৃদ্ধ অধ্যায় ছড়িয়ে রয়েছে উত্তর বেদকাশীতে। বড়বাড়ি গ্রামের বুরুজপোতা ঢিবি রাজা প্রতাপাদিত্যের দুর্গের ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ষোড়শ শতকের শেষভাগে রাজা প্রতাপাদিত্য এখানে দুর্গ ও শিবমন্দির নির্মাণ করেছিলেন। বর্তমানে ঢিবির বিভিন্ন স্থানে প্রাচীন ইট ও পুরোনো স্থাপনার চিহ্ন ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
উত্তর বেদকাশীর আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন খালাস খাঁর দিঘি। স্থানীয় কলেজিয়েট স্কুলের সামনে অবস্থিত এ প্রাচীন দিঘির এক পাড়ে রয়েছে পীর খালাস খাঁর আস্তানা ও মাজার। দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে প্রাচীন কালীমন্দিরের ধ্বংসাবশেষ। এ ছাড়া লোনা দিঘি, শীলপুকুর, পদ্মপুকুর ও দুই সতীনের পুকুরসহ বিভিন্ন প্রাচীন জলাশয় এ অঞ্চলের অতীত জনবসতি ও লোকজ ইতিহাসের পরিচয় বহন করছে। আমাদী ইউনিয়নেও রয়েছে বুড়ো খাঁ ও ফতেহ খাঁর দিঘি।
কিন্তু যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার অভাবে এসব ঐতিহাসিক নিদর্শনের অনেকগুলোই হারাতে বসেছে স্বকীয়তা। বুরুজপোতা ঢিবির প্রাচীন ইট ও প্রত্নবস্তু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। খালাস খাঁর দিঘিও হারাচ্ছে আগের সৌন্দর্য। প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সরকারি উদ্যোগের মাধ্যমে এসব নিদর্শন সংরক্ষণ করা গেলে কয়রার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
সুন্দরবন ও নদীই হাজারো মানুষের জীবিকার ভরসা
কয়রার মানুষের জীবন-জীবিকা মূলত কৃষি, মৎস্য চাষ, চিংড়ি ঘের এবং সুন্দরবনকে ঘিরে। মৌসুমে সুন্দরবন থেকে মধু, গোলপাতা, মাছ ও কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন হাজারো বনজীবী। তাঁদের কাছে সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, বরং জীবনধারণের অন্যতম অবলম্বন।
এ অঞ্চলে বাঙালি হিন্দু-মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি মুন্ডা ও মাহাতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি কয়রাকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। নদী, বন ও কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠা এখানকার জীবনযাত্রা উপকূলীয় জনপদের বৈচিত্র্যকে তুলে ধরে।
দুর্যোগের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে থাকা
প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনার আড়ালে কয়রার মানুষের জীবনে রয়েছে কঠিন বাস্তবতা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততা এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো পুরোপুরি মুছে যায়নি। পরবর্তী বিভিন্ন দুর্যোগও মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকায় বারবার আঘাত হেনেছে।
বিশেষ করে নদীতীরবর্তী এলাকার মানুষের কাছে বেড়িবাঁধ এখনো বড় উদ্বেগের নাম। কোথাও বাঁধ দুর্বল, কোথাও ভাঙনের ঝুঁকি। বর্ষা কিংবা দুর্যোগের পূর্বাভাস এলেই নতুন করে আতঙ্কে দিন কাটে তাঁদের। একটি টেকসই বেড়িবাঁধের অভাবে বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে অনেক পরিবারকে।
এর সঙ্গে যুক্ত হয়েছে সুপেয় পানির সংকট। লবণাক্ততার কারণে অনেক এলাকায় নিরাপদ পানির সহজলভ্যতা নেই। কোথাও দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়, কোথাও বৃষ্টির পানি সংরক্ষণই ভরসা। ফলে নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা ও নদীভাঙন রোধ কয়রাবাসীর অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে।
পর্যটনের বিপুল সম্ভাবনা, বাস্তবায়ন হয়নি পরিকল্পনা
সুন্দরবন, নদ-নদী ও ঐতিহাসিক স্থাপনা—সব মিলিয়ে কয়রায় পর্যটনশিল্প বিকাশের রয়েছে ব্যাপক সম্ভাবনা। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন হয়ে সুন্দরবনে প্রবেশের সুযোগ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে। পাশাপাশি মসজিদকুঁড় নয় গম্বুজ মসজিদ, বুরুজপোতা ঢিবি ও খালাস খাঁর দিঘিকে ঘিরে ইতিহাসভিত্তিক পর্যটনেরও সুযোগ রয়েছে।
কিন্তু সম্ভাবনা থাকলেও পর্যটন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ এখনো প্রত্যাশিত গতি পায়নি। ২০২১ সালে দক্ষিণ বেদকাশীর গোলখালীতে পর্যটনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় বন বিভাগের আপত্তিতে সেই উদ্যোগ আর এগোয়নি।
পরবর্তীতে স্থান পরিবর্তন করে কয়রা সদর ইউনিয়নের কেওড়াকাটা এলাকায় শাকবাড়িয়া নদীর তীরে পর্যটন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। সেখানে চারতলা ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ শুরু হলেও অর্থ ছাড়ের জটিলতায় প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে জানা গেছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হতে পারে।
সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ
কয়রার উন্নয়ন শুধু বেড়িবাঁধ নির্মাণ কিংবা সড়ক যোগাযোগের উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে প্রয়োজন মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা, সুপেয় পানির নিশ্চয়তা, নদীভাঙন রোধ, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন এবং ঐতিহাসিক স্থাপনার যথাযথ সংরক্ষণ। একই সঙ্গে পরিবেশের ক্ষতি না করে পর্যটন অবকাঠামো গড়ে তোলাও জরুরি।
স্থানীয় সচেতন মহলের মতে, কয়রার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে কেওড়াকাটা পর্যটন প্রকল্পের জটিলতা নিরসন, ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা জরুরি।
প্রকৃতি, ইতিহাস ও মানুষের সংগ্রামে গড়ে ওঠা কয়রা শুধু সুন্দরবনের প্রবেশদ্বার নয়, এটি সম্ভাবনাময় এক জনপদ। প্রয়োজনীয় উদ্যোগ, পরিকল্পিত বিনিয়োগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এ উপকূলীয় অঞ্চল একদিন পর্যটন, কৃষি ও মৎস্য অর্থনীতিতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

৩

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

৫

৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

৭

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

৮

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৯

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১০

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১১

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

১৪

সুন্দরবনের কোলে ইতিহাস-ঐতিহ্যের জনপদ কয়রা, সম্ভাবনা আছে থমকে উন্নয়ন

১৫

রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

১৬

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে *এস*আর*বি ও বি*জি*বি* মহাপরিচালক

১৭

সাভারের ইয়ারপুর ইউপি সচিব আফজালের বিরুদ্ধে রাজস্ব আত্মসাৎ, ভুয়া প্রকল্প ও ম্যানুয়াল জালিয়াতির, কাগজে প্রকল্প পকেটে লাখ লাখ টাকা

১৮

দুর্গম পাহাড় থেকে রাজধানীতে পালিয়েও শেষ রক্ষা হলো না, লামার ছগির হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার আব্দুর রহিম, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৯

টবগীতে কথিত লকডাউন কর্মসূচি বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

২০