ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
২০ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টও জিতল টাইগাররা

বাংলাদেশ সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে।

তাইজুল ইসলামের ৬ উইকেট ও শরীফুল ইসলামের গুরুত্বপূর্ণ আঘাতে বাংলাদেশ টানা চতুর্থ টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে গড়েছে নতুন ইতিহাস।

ইতিহাস গড়ল বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় হয়েছে। মিরপুরের পর সিলেটেও দুর্ভেদ্য স্বাগতিকেরা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল।

তৃতীয় দিন শেষেই তৈরি হয়ে যায় মঞ্চ। চতুর্থ দিন রোমাঞ্চ ছড়ালেও শেষ বেলায় জয়ের সুবাস পেয়ে যায় বাংলাদেশ। আজ বুধবার পঞ্চম দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সারতে দেরি হয়নি।

মঙ্গলবার পাকিস্তান দিন শেষ করেছিল ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে। জয়ের জন্য আজ ১২১ রান প্রয়োজন তাদের। বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। প্রথম সেশনের মাত্র ১১.২ ওভারেই ফুরিয়েছে সেই অপেক্ষা।
আজ জোড়া উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। সাদা পোশাকে এই নিয়ে ১৮ বার ৫ উইকেট নিলেন তিনি। দিনের অন্য উইকেটটা নেন শরীফুল ইসলাম।

পঞ্চম দিনে অবশ্য খানিকটা ভয় ধরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দুজনের জুটি পঞ্চাশ পেরোয়। দু’জনেই ছিলেন আগ্রাসী। অবশ্য এই জুটি ভাঙার একটা সুযোগ এসেছিল ৯৩তম ওভারে।

সাজিদকে রাউন্ড দ্য উইকেট থেকে বাউন্সার মেরেছিলেন নাহিদ। পুল করতে গিয়ে বল আকাশে তোলেন তিনি। তবে উইকেটকিপার লিটন দাস ও তাইজুল ইসলামের মাঝে বলটা পড়ে যায়।

তবে অপেক্ষা বাড়াননি তাইজুল। ৯৬তম ওভারে তার দ্বিতীয় বলে স্লিপে শান্তকে ক্যাচ দেন ২৮ রান করা সাজিদ। তাতে ভাঙে রিজওয়ানের সাথে তার ৫৪ রানের জুটি। সেখানেই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ।

এরপর ৯৭ তম ওভারের প্রথম বলেই শতকের পথে হাঁটা রিজওয়ানকে থামান শরীফুল। মিরাজকে ক্যাচ দিয়ে ফিরেন ১৬৬ বলে ৯৪ রান করা রিজওয়ান। পরের ওভারে তাইজুল আব্বাসকে (০) ফেরাতেই শেষ হয় অপেক্ষা।

ফলে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টও জিতল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০