
মাসুদ রানা জুয়েল বিশেষ প্রতিনিধি নওগাঁ। আজ নওগাঁ নিয়ামতপুর উপজেলার বেলির মোর এলাকায় ২কেজি গাঁজা উদ্ধার করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ, পুলিশ সূত্রে জানা যায় , বেলির মোর হইতে পাথকৈর গামী রাস্তায়, গাঁজা কেনা বেচা হবে বলে আগের থেকেই গোপন সংবাদের ভিত্তিতে টহল দিচ্ছিলেন ডিবি পুলিশ, উক্ত সময়, আসামি ১ মিলন (২৫) পিতা জাহির, গ্রাম, বিশ্বনাথ খলিফা পাড়া, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ, ঘটনাস্থলে আসামির দেহ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করেছেন, এবং সাথে থাকা রেজিস্ট্রেশন বিহীন একটি মটর সাইকেল জব্দ করেছেন, আসামি মিলন দীর্ঘদিন যাবত শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে, নওগাঁ মাদকের বড় চালান কেনা বেচা করেন, আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
মন্তব্য করুন