শোভন ভট্টাচার্য্য, নীলফামারী।
দীর্ঘদিন ধরে অবহেলিত একটি সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় চলাচলে প্রতিনিয়ত পোহাতে হতো চরম দুর্ভোগ। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরও নেওয়া হয়নি কোনো সরকারি পদক্ষেপ। অবশেষে সরকারি উদ্যোগের অপেক্ষা ছেড়ে দিয়ে নিজেরাই সড়ক সংস্কারের কাজে নেমে পড়েছেন নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টা এবং মো. রাশেদুজ্জামান মিন্টুর আর্থিক সহযোগিতায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। ইউনিয়নের ‘যাদুর বাঁধ’ এলাকা থেকে এ কাজের সূচনা করা হয়।
জানা গেছে, সংস্কারের অভাবে সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিন হাজারও মানুষের যাতায়াতে পোহাতে হতো সীমাহীন দুর্ভোগ। একাধিকবার সড়কটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনিক কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন স্থানীয়রা। পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকাবাসী একজোট হয়ে নিজেরাই রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।
সংস্কারকাজে যুক্ত স্থানীয়রা জানান, সড়কটি প্রবীণ জননেতা ও প্রয়াত বজলার রহমান বজু মেম্বারের কবরস্থান সংলগ্ন পাকা রাস্তা থেকে শুরু হয়ে আব্দুল মালেকের বাড়ি, মকবুলার রহমানের বাড়ি এবং যাদুর বাঁধ হয়ে দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। প্রাথমিক পর্যায়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর কাজ শুরু করা হলেও পর্যায়ক্রমে পুরো সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে তাদের।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “রাস্তাটি সংস্কার হলে পুরো এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। সরকারি উদ্যোগের জন্য হাত গুটিয়ে বসে না থেকে নিজেরা এগিয়ে আসার এ ঘটনা সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের এক অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত।”
সরকারি আশ্বাসে মেলেনি সুফল, অবশেষ নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী
শোভন ভট্টাচার্য্য, নীলফামারী

মন্তব্য করুন