ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৯ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় মতবিনিময় সভা ‎

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে পাথরঘাটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশগত নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।
‎
‎সভায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জলাশয় সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানির সংকট, নদীভাঙন, খাল ভরাট, জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা।
‎
‎এ ছাড়া পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও জলাশয় পুনরুদ্ধার, পুকুরের পানি পরিশোধন এবং সুপেয় পানির সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার নারী, শিশু, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
‎
‎সভায় চরদুয়ানী ও কাঁঠালতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পুকুরের বালু ও পলি অপসারণ, পুকুর স্যান্ড ফিল্টার (PSF) স্থাপন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎
‎সভায় আলোচনার ভিত্তিতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানির পাম্প ও সরবরাহব্যবস্থা সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে গেটকা প্রকল্পের আওতায় চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎
‎আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
‎
‎উল্লেখ্য, বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০