ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে, বসবাস ঢাকার আশুলিয়ায়। নিজের ভাষ্য অনুযায়ী, জীবনে কখনও ঠাকুরগাঁওয়ে আসেননি। জেলাটিতে নেই আত্মীয়স্বজন কিংবা পরিচিতজনও। অথচ সেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুল আলীম নিজামী। তার নির্বাচনি প্রতীক বটগাছ।

জেলায় দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল, সক্রিয় নেতাকর্মীও হাতে গোনা। সীমিত আর্থিক সামর্থ্য নিয়ে চারটি ব্যাটারিচালিত রিকশায় মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছেন নিজামী। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন লিফলেট। এভাবেই নিজের ঘোষিত আট দফা কর্মসূচির পক্ষে জনসমর্থন গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর)সঙ্গে কথা হয় নিজামীর। নিজের জন্মস্থান চট্টগ্রাম কিংবা বসবাসের এলাকা ঢাকার পরিবর্তে ঠাকুরগাঁওয়ে নির্বাচন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য হলে এখানে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।

নিজামীর কর্মসূচির অন্যতম প্রধান বিষয় ধর্মীয় অবমাননা ও কটূক্তি বন্ধে শক্তিশালী আইন প্রণয়ন। তার ভাষ্য, এ বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও সংসদের বাইরে থেকে কার্যকর উদ্যোগ নেওয়া কঠিন। তাই সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে চান তিনি।

নির্বাচনি মাঠে অন্য প্রার্থীদের তুলনায় নিজামীর প্রচার সীমিত। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তার প্রচারণা তেমন দৃশ্যমান নয়। নিজামী বলেন, আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় বড় পরিসরে প্রচার চালানো সম্ভব হচ্ছে না। চারটি ব্যাটারিচালিত রিকশায় মাইক লাগিয়ে প্রচার করছেন। তবে বিস্তৃত নির্বাচনি এলাকার সব ভোটারের কাছে এভাবে পৌঁছানো কঠিন। এ কারণে লিফলেট বিতরণের মাধ্যমেও ভোটারদের কাছে নিজের বক্তব্য তুলে ধরছেন।

ঠাকুরগাঁওয়ে দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে নিজামী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সক্রিয় নেতাকর্মী এখানে প্রায় নেই বললেই চলে। তবে ১৯৮৭ সাল থেকে দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুরের অনুসারী একজন প্রবীণ ব্যক্তিকে পাশে পেয়েছেন তিনি। প্রচারণার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। তাদের কেউ কেউ স্বেচ্ছায় তার পক্ষে কাজ করছেন বলেও দাবি করেন এই প্রার্থী।

ঠাকুরগাঁওয়ের স্থানীয় উন্নয়ন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাইলে নিজামী বলেন, তার কর্মসূচি শুধু এই আসনের জন্য নয়, সারা দেশের মানুষের জন্য। একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখা। এলাকার উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া নয়, উন্নয়ন কার্যক্রম পরিচালনা স্থানীয় সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি। তবে নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে বাড়িঘর তৈরি করে নিয়মিত অবস্থানের পরিকল্পনার কথাও জানান নিজামী।

ভোটারদের কাছে নিজের আট দফা কর্মসূচি তুলে ধরছেন এই প্রার্থী। এর মধ্যে ধর্মীয় অবমাননা ও কটূক্তি বন্ধে শক্তিশালী আইন প্রণয়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গে ২০০৩ সালে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে হিন্দু শীল পরিবারের ১১ সদস্যকে পুড়িয়ে হত্যার ঘটনা উল্লেখ করেন নিজামী। তার দাবি, মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় চূড়ান্ত নিষ্পত্তির আগেই অনেক আসামির মৃত্যু হয়েছে।

এ ধরনের ঘটনায় মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত, বিচার, আপিল ও রায় কার্যকরের পুরো প্রক্রিয়া সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ করার ব্যবস্থা করতে চান তিনি। নিজামীর মতে, দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা গেলে এ ধরনের সহিংসতা কমানো সম্ভব। নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন আলীম নিজামী। ঠাকুরগাঁওয়ের ভোটাররা তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন বলে আশা তার।

মুসলিম ভোটারদের ঈমানের তাগিদে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নিজামী। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আইনি সুরক্ষা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তাদেরও বটগাছ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ পাওয়া পাঁচ প্রার্থী হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ),ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০