ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৩ নভেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরে বিএনপি নেতার কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ, ২০ হাজার টাকা জরিমানা।

 

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম।

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড়ে বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানাধীন নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেছেন। তবে সার জব্দ না করে শুধু জরিমানা করায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, সারগুলো জব্দ করে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা না নিয়ে শুধু জরিমানা করায় এটি ‘গুরু পাপে লঘুদণ্ড’ হয়েছে।

এদিকে, অভিযান ও সার মজুদের ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান কোল্ড স্টোর কর্তৃপক্ষ অবৈধভাবে সার মজুদ করেছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় কৃষকেরা এসব সার ন্যায্যমূল্যে তাদের মধ্যে বিক্রির দাবি জানিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বস্তা সার সংগ্রহ করতে পারছেন না তারা। অথচ একটি কোল্ড স্টোরে বিপুল পরিমাণ সার মজুদ করে রাখা হয়েছে।

কৃষকদের দাবি, কোথা থেকে এবং কার মাধ্যমে এসব সার আনা হয়েছে, তা তদন্ত করে বের করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করতে হবে।

স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, দুই দিন আগে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে রসিদ ছাড়া দুই বস্তা সার বিক্রির অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ ২৮০ বস্তা সার মজুদের ঘটনায় কোল্ড স্টোর কর্তৃপক্ষকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুই রকম জরিমানা কেন—এমন প্রশ্ন তুলে তারা বলেন, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হলো? দুই বস্তা সারে ৬০ হাজার টাকা জরিমানা, আর ২৮০ বস্তা সারে জরিমানা মাত্র ২০ হাজার টাকা! এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে কোল্ড স্টোরে মজুদ করা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। তবে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরের ব্যবস্থাপক জালাল উদ্দিন বলেন, সারের বিষয়ে তিনি কিছুই জানেন না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং ওই জমির জন্য সার সংগ্রহ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০