ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৭ নভেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত বড় গাছ কেঁটে প্রাইমারি স্কুলের জমিতে রাতারাতি মাদ্রাসা স্থাপনে মান্দারতলাবাসীর উদ্বেগ

মালিকুজ্জামান
মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে রাতারাতি একটি মাদ্রাসা স্থাপন করা হয়েছে। মান্দারতলা নামে এই মাদ্রাসা কেন স্থাপন করা হয়েছে তা গ্রামবাসীর বোধগম্য হচ্ছেনা। গ্রামবাসীর অভিযোগ স্কুলের জমি দখলের দুরভসন্ধি থেকে এই মাদ্রাসা স্থাপন করা হয়েছে। মাদ্রাসা স্থাপনে স্কুল কমিটির অনুমতি ছাড়াই বড় জাম গাছ চারটি, কাঁঠাল গাছ দুটি, আম গাছ একটি কেঁটে বিক্রি করেছে মাদ্রাসার নাম মাত্র কমিটি।এতে উদ্বেগ প্রকাশ করেছেন মান্দারতলা গ্রামবাসী।
গ্রামবাসীর অভিযোগ, ১৯৫৬ সালে স্থাপিত মান্দারতলা প্রাইমারি স্কুলের মোট জমির পরিমান ৭২ শতক। এর মধ্যে এক স্থানে ৬৬ শতক, বাকি ছয় শতক মান্দারতলা বাজারে অবস্থিত। ঐ ছয় শতকের সাবেক দাগ নম্বর ১৭২৫। এর সাথে খলিলের ও আনারুল মাস্টারের জমি রয়েছে। এই জমিতে থাকা ঘরে প্রাথমিক বিদ্যালয় ও ইদ্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস হয়েছে। এরপর ১৯৯২ সালে বিডিআর ক্যাম্প স্থাপন করা হয়। বিডিআর ২০১০ সালের পর পর জায়গাটি ছেড়ে যায়। ২০২৬ সালে রাতারাতি মান্দারতলা মাদ্রাসা স্থাপন করেছে একটি চক্র।
গ্রামবাসী অভিযোগ করেন, একই গ্রামের ওমর আলীর ছেলে শিপন, মলুক চাঁদের ছেলে আব্দুল হামিদ মাস্টার, নূর হকের ছেলে রনি, রয়েলের ছেলে মনি, রসদের ছেলে হজরত জমিটি জবর দখল করে মাদ্রাসা বসানো হয়েছে। গ্রামবাসীর মাদ্রাসা নিয়ে দ্বিমত নেই কিন্তু স্কুলের জমিতে কেন মাদ্রাসা এই প্রশ্ন। আর স্কুল কমিটির অনুমতি ব্যাতিরেকে কেন গাছ কাঁটা হলো এই প্রশ্ন সকলের। কোন রেজুলেশন ছাড়া মাদ্রাসা কমিটি করা হয়েছে যার সভাপতি মাসুম পারভেজ ও সেক্রেটারি জনৈক টিটো। তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, তিনজন মহিলা শিক্ষক ও দুইজন পুরুষ শিক্ষক মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়েছে। তবে কিসের ভিত্তিতে তাদের নিয়োগ তা গ্রামবাসীর অজানা।
মান্দারতলা প্রাইমারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল ইসলাম বলেন, স্কুলের গাছ কেঁটে মাদ্রাসা স্থাপন রাতারাতি। কিন্তু আমাদের কিছুই জানায়নি।
মান্দারতলা বাজারের ব্যাবসায়ী ও গ্রামবাসী পিকুল কবীর বলেন, মান্দারতলা প্রাইমারি স্কুলের জমির গাছ কাটতে দেখে আমি ইউএনও এবং প্রধান শিক্ষককে ফোনে জানাই। তারা বলেন কোন অনুমতি ছাড়াই গাছ কাঁটা হয়েছে। এ বিষয়ে নোটিস করা হয়েছে। অভিযোগ রয়েছে মাদ্রাসার নামে সেখানে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ড চলছে। এটি সাধারণ গ্রামবাসীর কাম্য নয়। আমরা এর বিরোধিতা করেছি।
গ্রামবাসী মামুন, তুহিন, আমিনুর রহমান, হামিদুর রহমান, মিজানুর রহমান, পাচু মন্ডল বলেন প্রাইমারি স্কুলের জমি দখল করে মাদ্রাসা স্থাপনে আমরা উদ্দিগ্ন। স্কুল কমিটির ও অনুমতি ছাড়া গাছ কাঁটা ও মাদ্রাসা স্থাপন কোন সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারেনা। আমরা এর চরম বিরোধী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০