ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৪ নভেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদারের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা সীমান্তবর্তী পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে এ ক্যাম্প স্থাপন করা হয়।

অস্থায়ী পুলিশ ক্যাম্পের আওতায় পহরডাঙ্গা, সরসপুর, বাগুডাঙ্গা, মূলশ্রী, চর মধুপুর, চাপাইল, বল্যাহাটি, পাখিমারা ও কচুয়াডাঙ্গাসহ আশপাশের গ্রামগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধ দমনে কার্যক্রম পরিচালিত হবে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, অস্থায়ী এ ক্যাম্পে কর্মকর্তাসহ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পের কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হলে গোপালগঞ্জ সদরের সীমান্তবর্তী এ ইউনিয়নের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০