ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

 

আল আমিন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, সড়কদ্বীপ ও সড়কসজ্জা এবং স্থানীয় গণমাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ১ মিনিটে আয়োজন করা হবে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া বিকেল ৩টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখার কর্মসূচি রয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে গৃহীত কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

৩

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

৪

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

৬

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

৭

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

৮

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১০

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১১

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১২

১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান

১৪

লালমোহনে দীর্ঘ ২৫ বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম চর উমেদে ইউনিয়নের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট

১৫

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

১৭

কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

১৮

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০