ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৩০ অক্টোবর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাড়ীতে ডেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ভুক্তভোগীর স্বাক্ষরকৃত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ ও বিকাশের মাধ্যমে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি (আরডি মার্কেটের পিছনে) এলাকার মোঃ শাহিন রেজা ইমরানের স্ত্রী ও মৃত মুসলিম উদ্দিনের মেয়ে, বর্তমানে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত সুলতানা (৩৯) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর থান্দারপাড়া এলাকার মৃত কছের মন্ডলের ছেলে, বর্তমানে তেরখাদিয়া ডাবতলা এলাকায় বসবাসরত মোঃ আসলাম আলী (৫৫)।

জানা যায়, ভুক্তভোগী মোঃ মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সুলতানার পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সুলতানা তাকে তার বাসায় দাওয়াত দেন। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে ভুক্তভোগী ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় যান।

ভুক্তভোগী বাসায় প্রবেশের পর সেখানে আগে থেকেই আরও দুই ব্যক্তি অবস্থান করছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই বাসার দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে সাধারণ জখম করেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। এ সময় তার নগদ হিসাবে ১৩ হাজার ৫০০ টাকা এবং বিকাশ হিসাবে ১৩ হাজার ২০০ টাকা, সর্বমোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হয়। পরে আসামিরা ওই হিসাব থেকে এজেন্টের মাধ্যমে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় এজাহার দায়ের করেন।

মামলার তদন্তকালে গত ০৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সুলতানা ও মোঃ আসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন, ভুক্তভোগীর স্বাক্ষরকৃত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ভুক্তভোগীর নগদ ও বিকাশ হিসাব থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং সুলতানার দেখানো শপিং ব্যাগ থেকে ১ লাখ ৮ হাজার টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আসলাম আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়াও মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

৪

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৬

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

৮

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

৯

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

১০

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন

১১

কালিয়ার নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

অপরাধ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে এসআরবি-৫! জননিরাপত্তায় রাজশাহীতে অব্যাহত নজরদারি, আতঙ্কে অপরাধীরা?

১৩

জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন

১৪

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

১৫

বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৭

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সংগঠন পরিচালনার জন্য ২৭-২৮ সেশনে ২২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে

১৯

২০