ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৭ অক্টোবর ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন’-এর ১০ বছর পূর্তি উদযাপিত: ৯০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ।

 

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।

শিক্ষা ও মানবসেবায় এক দশক পূর্তি উদ্‌যাপন করেছে ময়মনসিংহের নান্দাইলে প্রতিষ্ঠিত স্বনামধন্য সামাজিক সংগঠন ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন’। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়।

​সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোহাম্মদ শামসুল হক আকন্দ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও আলোচনা সভার মাধ্যমে বিগত ১০ বছরের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের স্মৃতিচারণ করা হয়। পরে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা ৯০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ, স্কুল ড্রেস (পায়জামা-পাঞ্জাবি), স্কুল ব্যাগ এবং বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

​অতিথিদের বক্তব্য ও মূল্যায়ন:-
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক আকন্দ ভিডিও কলে বলেন, “মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে আমি শিক্ষার প্রসারে সবসময় অবদান রাখতে চাই। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, ব্যাগ এবং কোরআন শরীফ বিতরণের এই ধারা শুধু এবারই নয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

​বিশেষ অতিথির বক্তব্যে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা এনামুল হক বাবুল বলেন, “এই সংগঠনের শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত আছি। প্রতিষ্ঠাতা ‘মানবিক’ রিপনের এ ধরনের মহৎ কাজের পাশে ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।”

​কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি তাঁর বক্তব্যে বলেন, “একটি মানবিক সংগঠন হিসেবে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয় অবদান রেখে চলেছে। এই সংগঠনের পাশে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব।”

​চারিআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম বলেন, “মানবিক রিপন দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর এই কর্মপ্রচেষ্টাকে আমাদের সকলের উৎসাহিত করা উচিত, কারণ তাঁর কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।”

​উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:-
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন, আচারগাঁও ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক সাঈদ আহম্মেদ, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির পরিচালক শেখ এনামুল হক রনি, মুসুল্লী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এনায়েত করিম ভূঁইয়া।

​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, গ্রিনম্যান এনামুল হক, ফাইজুল ইসলামসহ চাঁনপুর গোলাপফুল একতা ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিক বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, এবাদুল ইসলাম, ডোলন এবং আশরাফুল ইসলাম মাহফুজ।

​দশ বছর ধরে নান্দাইলের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনটি যে নিঃস্বার্থ সেবামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা এলাকার শিক্ষানুরাগী মহলে ব্যাপক প্রশংস কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

১

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

২

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৩

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

৪

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

৫

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

৬

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

৭

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

৮

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

৯

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১০

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১১

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৪

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

১৫

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

১৬

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

১৭

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি ‎

১৮

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী

১৯

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

২০