
নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার মালিয়বাগ মোড় এলাকার মুন ইট ভাটার সামনে থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটক মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লা ছেলে।
রবিবার ( ১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় মুন ইট ভাটার সামনে চেকপোস্ট চলা কালে এ মাদক দ্রব্য জব্দ করা হয়।
মন্তব্য করুন