ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

শেখ ফারুক হোসেন নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় গেটস ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন এবং ‘বিন্দু’ নারী উন্নয়ন সংগঠন এ ওয়ার্কশপের আয়োজন করে।

লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য ছিলো প্রকল্পের নারীকৃষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সফলতা ও চ্যালেঞ্জসমূহ বিনিময় করা।

লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুর রহমান।

আভাস’র মিল অফিসার নাসরিন খানম ও স্ট্রিট চাইল্ড’র সেভগার্ডিং অফিসার হিয়া বাড়ৈ এর সঞ্চালনায় ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

ওয়ার্কশপে স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড জনাব ইমতিয়াজ হৃদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্পের ফোকাল ও প্রকল্প ম্যানেজার মোহাম্মদ মুনিরুজ্জামান, অ্যাডভোকেসি এন্ড লিয়াজো কো-অর্ডিনেটর মো: ইউনুছ, কোস্ট ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের নারী কৃষকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারী কৃষকদের জীবিকা ও কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি চর্চা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সরকারি সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে অর্জিত ইতিবাচক পরিবর্তন, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০