ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা: সাত দিন পর মামলা, আসামি ৫১

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের সাত দিন পর অবশেষে মামলা দায়ের হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার পর নিহত জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার ভাই মো. জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

পরদিন ১৯ নভেম্বর সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এদিকে, ২০ নভেম্বর নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ওই দিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ প্রায় ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ জানিয়েছিল, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন এসব হামলা চালান।

হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত অনেক বাড়িঘর এখনো বসবাসের অনুপযোগী। কোথাও পুড়ে যাওয়া ঘরের টিন ও আসবাবপত্র পড়ে রয়েছে, আবার কোথাও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরবাড়ি পরিষ্কার ও অবশিষ্ট মালামাল সরানোর চেষ্টা করছেন। নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের।

হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছিল। অবশেষে ঘটনার সাত দিন পর নিহত সোহেল মোল্যার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত হলো।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সোহেল মোল্যার ভাই মো. জুয়েল মোল্যা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে ৭ স্থানে গুলি, একজন খুন! আতঙ্কের নগরী খুলনা—চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী

১

ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা

২

কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

৩

নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা: সাত দিন পর মামলা, আসামি ৫১

৪

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

৫

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

৬

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৭

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৮

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৯

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

১০

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

১১

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

১২

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

১৩

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১৪

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১৫

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১৬

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৭

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৮

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৯

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

২০