ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৪ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

 

আলমগীর কবীর হৃদয় | স্টাফ রিপোর্টার

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সোহেল খান। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মোহাম্মদ ইকবাল এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৮-১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে নাশতা শেষে মেকআপ নিয়ে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁর মরদেহ ঢাকার সাভারের ধামরাইয়ে গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল।

অভিনয়জগতে সোহেল খান ছিলেন পরিচিত ও জনপ্রিয় একটি মুখ। মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপন এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’, ‘শান’ ও ‘জংলি’সহ অসংখ্য নাটক ও চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয় ও সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী এক শোকবার্তায় বলেন, সোহেল খানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর অভিনয়শৈলী ও সৃজনশীল কর্ম দর্শকের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ ছাড়া শোক প্রকাশ করেন জোটভুক্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম ও সাহিত্য সম্পাদক নীলিমা নীল, নোঙর ঈশ্বরদীর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, লালন স্মৃতি পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সংস্কৃতি নিকেতনের সভাপতি মিজানুর রহমান মিন্টু, তাল ছন্দ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, জাতীয় কবিতা মঞ্চ পাবনা শাখার সাধারণ সম্পাদক রাফিদ আহমেদ, চমক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামীম আহমেদ জনি এবং নৃত্যালয় সাংস্কৃতিক সংঘের সভাপতি মেহেদী হাসান মিরাজুল।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার প্রার্থনা করেন।

আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০