ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৪ নভেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

নিজস্ব প্রতিনিধি
পীরগাছা , রংপুর

​ঢাকায় পরিচয়ের সূত্র ধরে কৈকুরীতে অবস্থান নেওয়ার ঘটনা; স্থানীয়দের দাবির বিপরীতে আইনি ও তথ্যগত যাচাইয়ের তাগিদ রয়েছে ।
রংপুরের পীরগাছা উপজেলার কৈকুরী ইউনিয়নে এক কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই নারী বিবাহিত ও একাধিক সন্তানের জননী হয়েও অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে ফাঁসিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে এমন অবস্থান নিয়েছেন।
​স্থানীয় সূত্র ও এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, কৈকুরী হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাইনুলের ১৭ বছর বয়সী ছেলে রিমন জীবিকার তাগিদে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন নওপুকুর এলাকার আব্দুর রউফের মেয়ে রুমি আক্তার (৪৫)। কর্মস্থলের সূত্রে দুজনের মধ্যে পরিচয় গড়ে ওঠে।
​এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, এর আগেও ঢাকায় রিমনকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন রুমি আক্তার। কোনো ধরনের বিয়ে বা শারীরিক সম্পর্ক ছাড়াই তিনি অর্থ দাবি করেছিলেন বলে স্থানীয়দের দাবি। সে সময় বিষয়টি ঢাকার স্থানীয়দের জানালে তারা উভয় পক্ষের মধ্যে মিমাংসা করে দেন এবং ওই নারীকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মৌখিক সতর্কতা দেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
​স্থানীয়দের ভাষ্য, সর্বশেষ গত ২২ নভেম্বর রুমি আক্তার পীরগাছার কৈকুরীতে ওই কিশোরের গ্রামের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী কারণ জানতে চাইলে তিনি কিশোরকে বিয়ের দাবি তোলেন। তবে এলাকাবাসীর দাবি, ঘটনার সময় ওই কিশোর বাড়িতে ছিল না; সে ঢাকায় অবস্থান করছিল।
​এলাকাবাসীর একাংশ আরও দাবি করেছে, রুমি আক্তারের স্বামী ও সংসার রয়েছে এবং তার প্রথম সন্তানের বয়স প্রায় ১৮ বছর। তাদের মতে, বর্তমান স্বামী ও বড় সন্তান থাকার পরও এক কিশোরকে বিয়ের দাবি করা এবং থানায় না গিয়ে সরাসরি বাড়িতে অবস্থান নেওয়া অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল হতে পারে। স্থানীয়দের কেউ কেউ বলেছেন, অভিযোগের ভিত্তি থাকলে আইনি পথ বা মেডিকেল প্রমাণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা যেত।
​অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত নারী রুমি আক্তার দাবি করেন দীর্ঘদিন ওই কিশোরের সঙ্গে তার সম্পর্ক। এখন ওই কিশোর বিয়ে করলে সে তার পূর্বের স্বামীকে ছেড়ে দিবে। তাই সে বিয়ের দাবি জানিয়েছে। তবে ওই নারীর স্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলা যায়নি। তাই আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
​এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনা শুনেছি। কোন পক্ষের অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০