ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৩ নভেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচরে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে হত্যার ঘটনায় মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে রক্তের নমুনা এবং হামলায় ক্ষতিগ্রস্ত ও পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে এসব আলামতসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

কারা এই হামলার সঙ্গে জড়িত, কী কারণে হত্যাকাণ্ড এবং এর নেপথ্যে কোনো পরিকল্পনা ছিল কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০