ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৩ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন ইমার্জেন্সি রেসপন্স গ্রুপের সদস্যদের নিয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) পাথরঘাটা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এবং সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় পৃথকভাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর, চরদুয়ানী ও কালমেঘা ইউনিয়নের ইমার্জেন্সি রেসপন্স গ্রুপের ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।
‎
‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার রোকনুজ্জামান, বরগুনা জেলা কো-অর্ডিনেটর তুহিন আলম, অপারেশন ম্যানেজার কৃষিবিদ আসাদুজ্জামান, এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদ ও উৎপল কুমার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির ম্যানেজার জাকির হোসেন প্রমুখ।
‎
‎কর্মশালায় দুর্যোগের সময় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার বিষয়ে প্রশিক্ষণ ও ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে দুর্যোগবিষয়ক সচেতন করতে প্রচারাভিযানে সক্রিয় অংশগ্রহণ, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বিভিন্ন জরিপ ও তথ্য সংগ্রহ এবং নিজ নিজ এলাকায় দুর্যোগে সাড়াদানবিষয়ক রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালনের বিষয়েও আলোচনা করা হয়।
‎
‎কর্মশালায় জানানো হয়, ইউনিয়ন ইমার্জেন্সি রেসপন্স গ্রুপের সদস্যরা দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে স্থানীয় পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, দ্রুত সাড়াদান এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দুর্যোগের সময় উদ্ধার কাজের জন্য মালামাল দেয়া হয়।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০