
নিজস্ব প্রতিবেদক: সাকিব মুন্সী
ভোলার চরফ্যাশনে দুই তরুণীর বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তারা পুরুষদের বিভিন্নভাবে আকৃষ্ট করে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়ে থাকেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক। চরফ্যাশনের সামাজিক পরিবেশ রক্ষা এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
মন্তব্য করুন