ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২২ নভেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি ঢাকা

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকায় সব জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। বিশেষ করে অফিসের রেকর্ডরুমের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়, দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা সহ বিভিন্ন স্থানে হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। দুষ্কৃতকারীরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি কার্যালয় লক্ষ্য করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর গভীর রাতে ফেনী জেলা সদর রেকর্ডরুমে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নিবন্ধন অধিদপ্তর বলছে, প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেকর্ডরুমে জনগণের গুরুত্বপূর্ণ ও মূল্যবান দলিলপত্র সংরক্ষিত থাকে। এসব নথির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সব অফিসে অগ্নিনির্বাপক যন্ত্র সচল ও ব্যবহারের উপযোগী রাখা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০