ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২১ নভেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎বরগুনা জেলার পাথরঘাটায় মৎস্যজীবীদের অধিকারের নিশ্চয়তার দাবি জানিয়ে বিশ্ব মৎস্য দিবস পালিত হয়েছে।
‎
‎শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা -ধরা ও পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের আয়োজনে সমাজকর্মী মেহেদী শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বিশেষ অতিথি ছিলেন, সমাজকর্মী সোহেল মল্লিক, সোহাগ আকন, শোয়েব তাসিন, মাইনুল ইসলাম রেজা প্রমুখ। সহযোগিতায় ছিলেন পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব।
‎
‎আলোচনা সভায় মৎস্য শ্রমিকদের ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’-এ অন্তর্ভুক্ত করা, মৎস্য খাতের জন্য পৃথক আইন প্রণয়ন করা, মৎস্য শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, মৎস্য খাতের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন, মালিকের নামসহ সমুদ্রে যাওয়া মৎস্য শ্রমিকদের তথ্য লিপিবদ্ধ ও সংরক্ষণ, নিহত ও নিখোঁজ মৎস্য শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, নিখোঁজ জেলেদের আইনী স্বীকৃতি দেয়া, মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন চালের সাথে নগদ অর্থ প্রদান করা ইত্যাদি।
‎
‎এ সময় উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন -‘অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ‘জেলে’ নির্ধারণের জন্য যথাযথভাবে সংজ্ঞায়িত করা, দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে এবং ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে (এ্যাপস্) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল জেলে তালিকা প্রণয়ন করা, প্রতি বছর জেলে তালিকা হালনাগাদ করা, নারী জেলে তালিকাভুক্তির
‎দাবি করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন- জলবায়ু ও পরিবেশের বিপর্যয়ে মৎস্য সম্পদ আজ হুমকির মুখে। তাছাড়া অবৈধ ট্রলিং ট্রলার অবাধ বিচরণে দিন দিন মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে।‌ এসব বন্ধ না হলে দেশ‌ ক্ষতিগ্রস্ত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০