ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ছাতা মার্কার ইশতেহারে সমিতিকে আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার প্রত্যয় করেন জিয়াউর হাকিম (বাবু আকন)।

 

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর হেতালিয়াবাধ ঘাট বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি পদপ্রার্থী মোঃ জিয়াউর হাকিম (বাবু আকন) তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ছাতা মার্কা প্রতীকে নির্বাচিত হলে সমিতিকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

ঘোষিত নির্বাচনী ইশতেহারে সমিতির আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, নিয়মিত আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের মতামত ও অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারে সমিতির তহবিলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ঝুঁকিমুক্ত ও লাভজনক খাতে অর্থ বিনিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বছর শেষে অর্জিত মুনাফা স্বচ্ছ প্রক্রিয়ায় সদস্যদের মধ্যে ন্যায্যভাবে বণ্টন এবং সদস্যদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসার বিষয় বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রকৃত ও সক্রিয় সদস্যদের জন্য সহজ শর্তে দ্রুত ঋণপ্রাপ্তির ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণ, কৃষি উৎপাদন ও আত্মকর্মসংস্থানে ঋণ সহায়তা এবং সদস্যদের আয় অনুযায়ী নমনীয় কিস্তি পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর ইশতেহারে।

সমিতির আধুনিকায়নে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে সদস্যদের সঞ্চয়, ঋণ ও কিস্তির হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, এসএমএসের মাধ্যমে কিস্তি ও লভ্যাংশের তথ্য জানানো এবং সভা ও জরুরি নোটিশ যথাসময়ে সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ ছাড়া সদস্যদের দক্ষতা ও ব্যবসায়িক উন্নয়নে প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মশালা আয়োজন, জরুরি কল্যাণ তহবিল গঠন এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

সমিতির জমি বিক্রির বিষয়ে ইশতেহারে বিশেষ গুরুত্বারোপ করেছেন সভাপতি পদপ্রার্থী। অতীতে জমি বিক্রিকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমিতির অর্থ আত্মসাতের অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে জমি বিক্রির ক্ষেত্রে ৩ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে সভাপতি বা সাধারণ সম্পাদক কেউ থাকবেন না। কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর জমি হস্তান্তর বা বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি জমি বিক্রিসহ সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারের শেষাংশে মোঃ জিয়াউর হাকিম (বাবু আকন) উল্লেখ করেন, ১৯৯৪ সালে তাঁর প্রতিষ্ঠিত এ সমিতিকে তিনি নিজের সন্তানের মতো মনে করেন। সমিতির সুনাম, ঐতিহ্য ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে তিনি সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে হেতালিয়াবাদ ঘাট বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা প্রতীকে ভোট চেয়েছেন মোঃ জিয়াউর হাকিম (বাবু আকন)। তাঁর নির্বাচনী ইশতেহারে সমিতির স্বচ্ছতা, আর্থিক নিরাপত্তা, সদস্যদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০