ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২০ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎বরগুনার পাথরঘাটায় উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ব্যবসা ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক ও আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এলাকাভিত্তিক ব্যবসায়িক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির শক্তি প্রকল্পের আওতায় ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুইটি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষক ছিলেন, সিসিডিবির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খাইরুল ইসলাম, ক্ষুদ্র উদ্যোক্তা মো. জুয়েল মিয়া।
‎
‎প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহী প্রকল্পের অংশগ্রহণকারীদের ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নে দক্ষ করে তোলা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা যেন নিজেদের ব্যবসার লাভজনকতা বৃদ্ধি, আয়ের সুষ্ঠু ব্যবহার এবং দীর্ঘমেয়াদে আয়বর্ধক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
‎প্রশিক্ষণে ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনার প্রাথমিক ধারণা, ব্যয় হিসাব ও উৎপাদন ব্যয় নিরূপণ, পণ্যের মূল্য নির্ধারণ, লাভ-ক্ষতির হিসাব, পারিবারিক ও ব্যবসায়িক আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় ও আর্থিক পরিকল্পনা, প্রাথমিক হিসাবরক্ষণ এবং নগদ অর্থের প্রবাহ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎এ ছাড়া পণ্য মজুত ও স্টক ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন, ক্রেতা ও গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়েও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোগের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখা হয়।
‎
‎আয়বর্ধক কার্যক্রমকে আরও লাভজনক ও টেকসই করার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, সঠিকভাবে হিসাব সংরক্ষণ এবং পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০