ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৯ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর রাতব্যাপী অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

 

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশের অপচেষ্টা নস্যাৎ করতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ব্যাটালিয়নটি।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০