ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৮ নভেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোলীতে বিনামূল্যে চোখ পরীক্ষা, ৩৪ জনের ছানি অপারেশনের উদ্যোগ

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ কর্মসূচিতে ১৪৭ জন নারী-পুরুষকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরীক্ষায় ২৪ জনের ডায়াবেটিস শনাক্ত হয়েছে এবং ৩৪ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোলীস্থ হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে পিরোলী ভিশন সেন্টার। অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ব্যারিস্টার হাফিজ হাসপাতালে অবস্থিত এ ভিশন সেন্টার কর্মসূচিটি বাস্তবায়ন করে।

কর্মসূচিতে চিকিৎসক ডা. আফরোজা আফরিন ও ডা. পপি আক্তার রোগীদের ডায়াবেটিস ও চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। শনাক্ত হওয়া ২৪ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৩৪ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ৭ জন পুরুষ ও ২৭ জন নারী। নির্বাচিত রোগীদের আগামী ২৯ নভেম্বর খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পিরোলী ভিশন সেন্টারের সমন্বয়কারী মো. কামাল হোসেন।

এর আগে বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সামনে রেখে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও চিকিৎসকরা অংশ নেন।

এ সময় হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস ও চোখের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ দিবসের মূল লক্ষ্য ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০