ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৮ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মুরাদনগর থানার এসআই, সুমন তালুকদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কের অনিক ব্রিকফিল্ডের প্রায় ২০০ গজ উত্তরে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেন।

এ সময় পুলিশের তল্লাশিচৌকি দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করলে পুলিশ সেটির গতিরোধ করে চারজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মো. ইমরান ওরফে সাকিব ওরফে রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের মো. কামাল ওরফে আলমগীর (৫২), মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি গ্রামের মো. আল আমিন (৩৮)।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০