ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৭ নভেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫৪তম ঐতিহ্যবাহী মেলা: শতবর্ষের ঐতিহ্যে মুখর পত্নীতলার পদ্মপুকুর কাটাবাড়ির নবান্ন মেলা

পত্নীতলা উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর কাটাবাড়িতে জমে উঠেছে শতবর্ষের ঐতিহ্যবাহী ১৫৪তম নবান্ন মেলা। আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই মেলাটি এখন কেবল কেনাকাটার উৎসবেই সীমাবদ্ধ নেই, বরং আশপাশের এলাকার মানুষের এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে। নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় বিভিন্ন ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী আসবাবপত্র, মাটির তৈরি রান্নার ও শোভাবর্ধনকারী নানা সৌখিন জিনিসপত্র, দৈনন্দিন সাংসারিক ব্যবহারের নানা সামগ্রী এবং বাঁশ ও বেতের তৈরি নান্দনিক হস্তশিল্পের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসা মাটির ও বাঁশ-বেতের তৈরি এসব ঐতিহ্যবাহী জিনিসপত্র মেলায় এক অন্যরকম আকর্ষণের সৃষ্টি করেছে, যা নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়কে ফুটিয়ে তুলছে। এছাড়াও মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যের গরম ও মচমসে জিলাপি। শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ রসালো এই জিলাপির স্বাদ নিতে ভিড় জমান। পাশাপাশি নতুন ধানের চাল, নতুন ফল এবং শীতকালীন শাকসবজির সমাহার মেলাটিকে আরও জমজমাট করে তুলেছে। উৎসবমুখর এই মেলাকে কেন্দ্র করে কাটাবাড়ি ও এর আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার দর্শনার্থী এবং দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। স্থানীয়দের মতে, এই মেলা এলাকার মানুষের ভ্রাতৃত্ববোধ ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার এক অনন্য মহামিলনক্ষেত্র। শতবর্ষের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গ্রামীণ সংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছরই নবান্নের এই মেলা এলাকাবাসীর মধ্যে নিয়ে আসে এক নতুন উৎসবের আমেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০