ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৭ নভেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৩

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খালে নোঙর করা মাছ ধরা একটি ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে তিন জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের নাম জাহিদ হাসান মালিক দুলাল খান।
‎
‎দগ্ধ ব্যক্তিরা হলেন-কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)। গুরুতর দগ্ধ দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
‎
‎অপর আহত দুলালের চিকিৎসার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
‎গুরুতর আহত ট্রলার মালিক দুলাল খান বলেন, ১৪ জন জেলে নিয়ে বাজার সদাই করে মাছ ধরার জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
‎
‎দুপুরের খাবার খেয়েই সাগরের উদ্দেশে রওনা হব। ট্রলারের বাবুর্চি দুপুরে রান্না করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে ট্রলারে থাকা তিনজন দগ্ধ হয়।
‎তিনি আরও বলেন, আমার বয়সে এমন দুর্ঘটনা দেখিনি। ১১ জন জেলে ট্রলারে না থাকায় তাদের কোনো‌ সমস্যা হয়নি।
‎
‎পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাকা বিল্লাহর পুরো শরীর পুড়ে গেছে, আলমের মাথা কেটে এবং পুড়ে যাওয়ায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। ট্রলারের মালিক দুলাল খানের দুই পা পুড়ে গেছে।
‎
‎এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইস্মিতা বলেন, দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। অন্যজনকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০