
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
মোঃ বাদল রানা
দূরন্ত ক্রাইম নিউজ ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদকবিরোধী সচেতনতামূলক গণনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাণীশংকৈল শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী।
আগামী ১৯ নভেম্বর ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা গেটের সামনে উপজেলা মার্কেট বটতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে কুড়িগ্রাম থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পী মোঃ আব্দুল গনি মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সংগীত পরিবেশন করবেন।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করা, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এ আয়োজন করা হয়েছে। গণনাটক ও সংগীত পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়াই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।
অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন মোঃ বাদল রানা। তিনি গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার প্রচার সম্পাদক
দূরন্ত ক্রাইম নিউজ
ঠাকুরগাঁও প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সদস্য এবং রাণীশংকৈল শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমীর সভাপতি।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং যুবসমাজকে উক্ত মাদকবিরোধী গণনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের স্থান: উপজেলা গেটের সামনে, উপজেলা মার্কেট বটতলা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
তারিখ: ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
আয়োজনে: রাণীশংকৈল শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী।
স্লোগান: মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন। নিউটা করে দেন
মন্তব্য করুন