ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৬ নভেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

 

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায়,বাংলাদেশ-ভারত-
মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিকসহ মোট আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ম্রো সম্প্রদায়ের স্থানীয় দুই পথপ্রদর্শকও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ক্যাম্পিংয়ের তাঁবু, খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

আটক ছয় বাংলাদেশি হলেন—ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

এ ছাড়া আটক স্থানীয় দুই ব্যক্তি হলেন লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)। তারা দুজনই ম্রো সম্প্রদায়ের সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শক থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকায় যান। পরবর্তী সময়ে তারা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। বিষয়টি বিজিবির নজরে এলে সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী বিভিন্ন খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিংয়ের তাঁবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করা হয়েছে। তারা কেন সেখানে অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশের তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলামসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০