ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৫ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা

 

রাজশাহী ব্যুরো চীফ:
বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর বাঘা উপজেলায় জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর উপায়ে ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ও সরঞ্জাম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মো. নাসির উদ্দীন সরকার ওই গ্রামের আফু সরকারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমকে সামনে রেখে বাঘা উপজেলার ঐতিহ্যবাহী গুড়ের বাজারের সুনাম ক্ষুণ্ণ করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল গুড় তৈরি করে আসছিল। অভিযুক্ত নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে কারখানা স্থাপন করে প্রকৃত খেজুর বা আখের রসের পরিবর্তে চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ, ডালডা, আটা এবং কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর রঙ ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এসব ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করতেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ভেজাল গুড় তৈরির প্রমাণ পায় উপজেলা প্রশাসন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সব ভেজাল উপকরণ বিনষ্ট করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর উপায়ে ক্ষতিকর রাসায়নিক দিয়ে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি নিশ্চিত করেন যে, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০